রাজধানী

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

বাংলা টিভি ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিষয়টি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন মাহদী হাসান। তিনি জানান, ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টা ৩৫ মিনিটে তার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। তার দাবি, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও তাকে যেতে দেওয়া হয়নি।

দেশের বাইরে যেতে পুলিশের পক্ষ থেকে তাকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরে বিমানবন্দর এলাকা থেকে চলে যান তিনি। তবে এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার।

সংশ্লিষ্ট খবর

Back to top button