গ্রাম বাংলাদেশবাংলা

নারায়ণগঞ্জে পাওনা টাকা চাওয়ায় নারীকে কুপিয়ে হত্যা

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় মাকসুদা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার মাহামুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী।

পরিবারের অভিযোগ, সাদ্দামের কাছে নিহতের ছেলে জজ মিয়া একটি স্টিল মিলের জন্য দুই ট্রাক লোহা বিক্রি করে। রাতে মাকে নিয়ে জজ মিয়া ও তার ভাই রাসেলকে নিয়ে লোহা বিক্রির পাওনা দশ লাখ টাকা সাদ্দামের কাছে চাওয়াতে তাদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে রাসেল ও মাকসুদাকে কুপিয়ে জখম করা হয়। এঘটনায় সাদ্দামকেও কুপিয়ে জখম করে রাসেল। পরে তাদেরকে উদ্ধার করে বন্দর উপজেলার কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক মাকসুদাকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থার অবনতি দেখে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান, পাওনা টাকা চাওয়ায় দ্বন্দ্বে জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট খবর

Back to top button