গ্রাম বাংলাদেশবাংলা

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়ির ভেতর থেকে একটি ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার দিন গত রাত আনুমানিক ১২টার পরে আখড়া বাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি ব্যাগ থেকে এটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।

আখড়া বাড়িতে চলছে ফকির লালনের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে তিন দিনের উৎসব। গত রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উৎসব শেষ হয়।

পুলিশ জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২টার পর এক চায়ের দোকানদার একটি সাদা রঙের ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগটি খুলতেই একটি লাল রঙের টেপ দিয়ে জড়ানো বোমাসদৃশ বস্তু, দুই লিটার পরিমাণ পেট্রল এবং দুটি সার্কিট জাতীয় বস্তু দেখতে পান। সঙ্গে সঙ্গে ওই ব্যাক্তি কুমারখালী থানা পুলিশসহ মেলার আয়োজক কমিটিকে জানালে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ ও এসআরবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়ে জায়গাটি ঘিরে রাখে এবং মাজারের মূল গেটটি বন্ধ করে দেয়।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানিয়েছেন, এ ঘটনার পর আখড়া বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কে বা কারা এটি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, রাত আড়াইটার দিকে বম্ব ডিসপোজাল টিম ডিএমপির এসআরইউ ইউনিটের সদস্যরা সেটি নিষ্ক্রিয় করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button