ধর্ম

সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আহমাদুল্লাহ

বাংলা টিভি ডেস্ক: সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় ইহরামরত অবস্থায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।

পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তার এতিম তিন সন্তানের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার একটি চেক প্রদান করেছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তথ্যটি জানান শায়খ আহমাদুল্লাহ।

পোস্টে তিনি লিখেছেন, ‘সৌদি আরবের রিয়াদে ইহরামরত অবস্থায় নিহত নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে এসেছিলাম আমরা। সাথে তার তিন এতিম সন্তানের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে ১০ লাখ টাকার চেক প্রদান করেছি।’

তিনি আরও লেখেন, ‘দোয়া করি, মহান আল্লাহ এই শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার এবং নাসরুল্লাহ বদরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।’

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে দাঁড়ালেন শায়খ আহমাদুল্লাহ

সংশ্লিষ্ট খবর

Back to top button