গ্রাম বাংলাদেশবাংলা
জামালপুরে ছাগলের খাবারের পাতা পাড়তে গিয়ে একজনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ছাগলকে খাওয়ানোর জন্য কাঠাল পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গোলাম রাব্বানী (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল হোসেন।
মৃত গোলাম রাব্বানী শেখ নলছিয়া গ্রামের আশরাফ আলী শেখের ছেলে।
নিহতের ভাই আব্দুস সালাম জানান, সকালে বাড়ির পাশে পালিত ছাগলের জন্য কাঠালের পাতা পাড়তে গাছে উঠেন গোলাম রাব্বানী শেখ। এসময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গিয়ে সেখানেই মারা যায়। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই।
মাহমুদপুর মেলান্দহ পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল হোসেন বলেন, নলছিয়া এলাকায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী শেখ নামে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



