গ্রাম বাংলাদেশবাংলা

জামালপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল

জামালপুর প্রতিনিধি: জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার সকাল ৭টায় পৌর আওয়ামী লীগের ব্যানারে শহরের বকুলতলা দলীয় কার্যালয় থেকে তমালতলা পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে বলে স্লোগান দেয় তারা।

পুলিশ জানায়, সকাল ৭টা থেকে ৭টা ২০ এর মধ্যে ১০ থেকে ১৫ জন শহরে একটি মিছিল করে। ভিডিও দেখে তাদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে কাজ করছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button