রাজনীতিবিএনপি

২০১৫ সালে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার দিলেন নয়ন

বাংলা টিভি ডেস্ক: ২০১৫ সালে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়কার একটি ছবি শেয়ার করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। ছবিতে হাসপাতালের বেডে হাতকড়া পরা অবস্থায় দেখা যায় তাকে।

সেই সময়ের নির্যাতন, বিনা চিকিৎসায় যন্ত্রণার দিনগুলো এবং হাসপাতালে থাকা অবস্থায় পাশে দাঁড়ানো রাজনৈতিক সহকর্মীদের স্মৃতিচারণ করে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নয়ন এসব কথা লেখেন।

ফেসবুক পোস্টে নয়ন লিখেছেন, হাসপাতালের বেডে হাতে হাতকড়া পরানো এই ছবিটি ২০১৫ সালের। স্বৈরাচারীনি পলাতক শেখ হাসিনার পালিত প্রশাসন আমাকে শটগান ঠেকিয়ে গুলি করে ড্রেনের সুড়ঙ্গে ফেলে দিয়েছিল। সেখান থেকে আমার ঠাঁই হয় ঢাকা মেডিকেল কলেজের এই বেডে।

তিনি বলেন, পায়ে গুলি নিয়ে অনেকটা বিনাচিকিৎসায় মেডিকেলে কী বীভৎস দিন আমি পার করেছি সেই সব কথা এখন মনে পড়লে চোখ পানিতে ভিজে যায়। ডাক্তার আমাকে চিকিৎসাসেবা দিতে অস্বস্তিবোধ করতেন। হাসপাতালের বেডে শুয়ে আদিম যন্ত্রণায় ছটফট করতাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভয়ে হাসপাতালের কেউ এগিয়ে আসতে সাহস করতো না। যদি তাদের চাকরি চলে যায়।

নয়ন আরও লিখেছেন, এই সময় কিছু রাজনৈতিক ছোট ভাই নিয়মিত ঝুঁকি নিয়ে হাসপাতালে এসে আমার খোঁজ-খবর নিতো। পাশে বসে সাহস দিতো, পাশে থাকার প্রতিশ্রুতি দিতো। তাদের মধ্যে ছবিতে যাকে দেখা যাচ্ছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হুমায়ূন কবির ভুঁইয়া হীরা একজন। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।

সংশ্লিষ্ট খবর

Back to top button