সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে পালিত

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ স্লোগানে সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে পলিত হয়েছে। শিশুদের চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা ছাড়া নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে গাজীপুরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেট্টোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত সংসদ সদস্য বেগম শামসুন্নাহার, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে নোয়াখালীতে শিশুদের চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার আলমগীর হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ স্লোগানে আখাউড়ায় দিবসটি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহম্মেদ নিজামীসহ অন্যরা।
দিবসটি উপলক্ষে সদরপুর থানার আয়োজনে, একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বক্তব্য রাখেন,সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমানসহ অন্যরা।
জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে এর উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু। এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন,পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরসহ অন্যরা।
রংপুরে দিবসটি উপলক্ষে কমিউনিটি পুলিশ কমিশনার কার্যালয় কাচারি বাজার থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে মেট্রোপলিটন কমিশনার আব্দুল আলীম মাহমুদসহ উর্ধতন কর্মকর্তা অংশ নেন। এদিকে, মিঠাপুকুরে কমিউনিটি পুলিশিং ডে’ তে এক বর্নাঢ্য র্যালী বের হয়।
দিবসটি উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে, একটি শোভাযাত্রা বের হয়। এতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এডভোকেট শহীদুজ্জামান সরকার, নওগাঁ -৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারসহ অন্যরা।
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ঈশ্বরদীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র্যালীতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক শহীদুল ইসলামসহ অন্যরা।
সারাদেশের ন্যয় চাঁদপুরেও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ উদযাপিত হয়েছে।
এছাড়াও ভোলা, গোপালগঞ্জ, টাঙ্গাইল, হিলি, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ’সহ সারাদেশে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি



