আইন-বিচার

জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

গ্রেফতা‌রি প‌রোয়ানা জারির পরিপ্রে‌ক্ষি‌তে আদাল‌তে আত্মসমর্পণ ক‌রে জা‌মিন পে‌য়ে‌ছেন শান্তিতে নো‌বেল বিজয়ী অর্থনী‌তি‌বিদ ড. মুহাম্মদ ইউনূস।

সকালে ঢাকার তৃতীয় শ্রম আদাল‌তের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জা‌কিয়া পারভী‌নের আদাল‌ত ১০ হাজার টাকা মুচ‌লেকায় একজন আইনজীবী ও স্থানীয় জা‌মিনদা‌রের জিম্মায় এ জা‌মিন মঞ্জুর করেন।

এর আগে গেল ২৮ অক্টোবর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

একই সঙ্গে, বিমানবন্দরে নামার পর থেকে তাকে এই সময়ের মধ্যে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেন আদালত। প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুতের অভিযোগ করা মামলায় গেল ৯ অক্টোবর ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button