বলিউডবিনোদন

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত’র আত্মহত্যা

আত্মহত্যা করেছেন বলিউড তারকা অভিনেতা সুশান্ত রাজপুত সিং। মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন করেন তিনি। বাড়ির পরিচারিকা ফোন করে পুলিশে খবর দেন বলে জানা গেছে। মাত্র ৩৪ বছরে চলে গেলেন সুশান্ত।

বেশ কিছুদিন অবসাদে ভুগছিলেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কারও সঙ্গেই কথা বলতেন না এ অভিনেতা। জানিয়েছেন তার কাছের পরিচিতরাই। ব্যক্তিগত বেশ কিছু সম্পর্ক থাকলেও তার জেরে আত্মহত্যা কিনা তা এখনও জানা যায়নি।

কিছুদিন আগেই মিলেছিল সুশান্ত সিংয়ের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানে আত্মহত্যার খবর। যে খবরে ভেঙে পড়েছিলেন সুশান্ত। তবে কী কারণে সুশান্ত নিজেকে শেষ করে দেয়ার সিদ্ধান্ত নিলেন তা এখনও স্পষ্ট নয়।

শেষবার ‘ছিছোড়ে’ ছবিতে দেখা গিয়েছিল সুশান্তকে। এছাড়াও ‘কেদারনাথ’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’, ‘পিকে’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত।

 The Economist And ICDDRB 06 06 2020 750x563 2006071236 87

সংশ্লিষ্ট খবর

Back to top button