বিশ্ববাংলা
হলিউডে পর্যটন ব্যবসার সাথে জড়িত বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত হলিউডে, পর্যটন ব্যবসার সাথে জড়িত প্রবাসী বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত।
জানা যায়, করোনা মহামারীর কারনে দীর্ঘদিন ধরে পর্যটকদের আনাগোনা নেই লস অ্যাঞ্জেলস এলাকায় অবস্থিত, বিশ্ব চলচ্চিত্রের প্রানকেন্দ্র হলিউডে। সারা বিশ্ব থেকে হলিউডে যে বিপুল সংখ্যক পর্যটক আসেন, তার ওপর ভিত্তি করে সেখানে গড়ে উঠেছে ছোট বড় নানা ব্যবসা।
প্রবাসী বাংলাদেশিদের অনেকেই এসব পর্যটননির্ভর ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। “হলিউড সাইন”, “হলিউড ওয়াক অব ফেইম” ইত্যাদি পর্যটকপ্রিয় জায়গাগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রবাসীদের, ছোট বড় সব ধরনের ব্যবসা প্রায় বন্ধ হবার পথে।
অর্থনীতির চাকাকে সচল রাখতে, যুক্তরাষ্ট্র সরকার বিধিনিষেধ অনেক শিথিল করলেও, এখনও স্বাভাবিক হয়নি এসব এলাকা।



