
ইউটিউবে প্রকাশ হলো সংগীতশিল্পী হৃদয় খানের নতুন গান লুকোচুরি প্রেমের মিউজিক ভিডিও। সোমবার বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ পেয়েছে।
‘লুকোচুরি প্রেম’ শিরোনামের গানটিতে হৃদয় খানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তাসনিম আনিকা। এই গানটি ঈদের বিশেষ টেলিফিল্ম‘বিয়ের দাওয়াত রইলো’তে ব্যবহৃত হয়েছে। রেদওয়ান রনি পরিচালিত টেলিছবিটি এরই মধ্যে প্রশংসিত হয়েছে।
গানটির কথা লিখেছেন এস এ হক অলিক। সুর ও সঙ্গীতায়োজন করেছেন হৃদয় খান নিজেই। টেলিফিল্মটি অভিনয় করেছেন মোশাররফ করিম, মিথিলা, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, নাফা।



