বলিউডবিনোদন

সুশান্তের মৃত্যুর ঘটনায় সাবেক প্রেমিকা রিয়া গ্রেফতার

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তার সাবেক প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী গ্রেপ্তার। এর আগে, রবিবার মুম্বাইয়ের স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন রিয়াকে।

রবি, সোম পর পর দু’দিন জেরার পর, আজ মঙ্গলবারও ডাকা হয় রিয়াকে। কিছু ক্ষণ জেরার পরই দুপুরে রিয়াকে গ্রেপ্তার করে এনসিবি। অবশ্য তাঁদের দপ্তরে যাওয়ার আগেই অভিযুক্ত রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানেসিন্ধে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, সুশান্তের মৃত্যু মামলার তদন্তে গ্রেপ্তার হয়েছেন রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী। আরও গ্রেপ্তার করা হয়েছে সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তাদের গ্রেপ্তার করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button