বলিউডবিনোদন

রিয়ার জামিন আবেদন নামঞ্জুর

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক মামলায় গ্রেপ্তার অভিনয়শিল্পী রিয়া চক্রবর্তীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার রিয়া চক্রবর্তী, তার ভাই শৌভিক চক্রবর্তীসহ ছয়জনের জামিন শুনানি হয়। আজ শুক্রবার তাদের সবারই জামিন আবেদন নামঞ্জুর করে মুম্বাইয়ের একটি আদালত।

দন্তকারীদের আবেদনে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে বাইকুল্লা জেলে পাঠানো হয়েছে রিয়াকে। রিয়ার আইনজীবী এখন মুম্বাইয়ের হাইকোর্টে জামিন আবেদন করবেন।

এর আগে জামিন আবেদনে রিয়া বলেন, ‌’জোর করে তার থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে যা তিনি প্রত্যাহার করতে চান। তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button