বলিউডবিনোদন

‘টাইগার থ্রি’তে সালমানের পারিশ্রমিক ১২০ কোটি টাকা

এবার রীতিমতো হুঙ্কার দিয়ে আসছে সালমানের ‘টাইগার থ্রি’। তবে এর বাজেটে সবার চোখ কপালে উঠবে। জানা গেছে সালমানের এই ছবির উৎপাদন খরচ (প্রোডাকশন কস্ট) ২২৫ কোটি রুপি। প্রিন্ট ও অন্যান্য মাধ্যমে প্রচারণার জন্য রাখা হয়েছে ২৫ কোটি রুপি।

এরআগে ‘টাইগার’ সিরিজের প্রথম দুটি ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি ২০১৭ সালে সবচেয়ে আয়কারী ছবির তালিকায় শীর্ষে ছিল। আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবিটি ৫০০ কোটি ক্লাবের সদস্য হয়েছিল। শুধু ভারত থেকেই সালমানের এই ছবিটি আয় করেছিল ৩৪০ কোটি রুপি।

তাই এই সিরিজের তৃতীয় ছবিটিকে ঘিরে সকলের প্রত্যাশা তুঙ্গে। এই ছবির জন্য মুড়ি–মুড়কির মতো টাকা ওড়াতে চলেছেন নির্মাতারা।

তবে এই ছবির জন্য সালমান ১০০ কোটি রুপি দর হেঁকেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২০ কোটি টাকার সমান। আর নির্মাতারাও হাসি মুখে তা মেনে নিয়েছেন। এছাড়াও ‘টাইগার থ্রি’ ছবির আয় থেকে যে মুনাফা হবে, তার নির্ধারিত অংশও নেবেন তিনি।

এদিকে ভাইজানের অসংখ্য অনুরাগীদের জন্য আর একটি সুখবরও আছে। অক্টোবরে এই বলিউড সুপারস্টার আবার শুরু করতে চলেছেন ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির শেষ অংশের শুটিং।

সংশ্লিষ্ট খবর

Back to top button