আওয়ামী লীগক্রিকেটখেলাধুলারাজনীতি
কাল আওয়ামী লীগের ফরম কিনবেন মাশরাফী-সাকিব

আওয়ামী লীগের ফরম কিনবেন মাশরাফী-সাকিব
আগামীকাল সকাল সাড়ে ১০টায় মনোনয়নপত্র কিনতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে যাবেন ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। আসন্ন সংসদ নির্বাচনে এমপি পদে লড়বেন তারা।
তথ্যটি নিশ্চিত করে আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, মাশরাফী নড়াইল আর সাকিব মাগুরা থেকে মনোনয়নপত্র নিতে পারেন।
এর আগে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এই দুই খেলোয়াড় নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছিলেন।
উল্লেখ্য, একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের জন্য গতকাল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।
প্রথমদিন ১৩২৮টি ফরম বিক্রি হয়েছে।
বাংলাটিবি/এসএম/এবি
আরো পড়ুনঃ মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি
বাংলা টিভির ভিডিও সংবাদ দেখতে বাংলা টিভির YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করুন



