বানিজ্য সংবাদজনদুর্ভোগবাংলাদেশ

লকডাউনের প্রভাবে চড়া বাজার দর

লকডাউনে অযুহাতে বাজারে আরেক দফা বেড়েছে নিত্যপণ্যের দাম। প্রায় সবধরনের চালের দর গত সপ্তাহের চেয়ে বাড়তি। এছাড়া মাছের দাম বেড়েছে অনেকটাই। সপ্তাহান্তের বাজারে সবকিছুর বাড়তি মূল্যে রীতিমতো নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় কেনাদামই বেশি পড়ছে।

চলতি মৌসুতে দেশে চালে উৎপাদন বেশ ভালো হলেও বাজারদর কমেনি। নতুন চাল বাজারে উঠলে দাম কমার আশা ছিল ক্রেতাদের, তবে তা না হয়ে উল্টো বিক্রি হচ্ছে বাড়তি দামে। শুক্রবার বাজারে প্রায় সবধরনের চালের দাম কেজিতে গতসপ্তাহের চেয়ে ২ টাকা বেশি। বাড়তি এই দাম নিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

বাজারের নতুন চাল এলেও কেন দাম কমছে না, এমন প্রশ্নে খুচরা বিক্রেতারা দুষছেন মিল মাকিলদের। বাজার নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং জোরদারের দাবি তাদের। এদিকে, লকডাউনের অজুহাতে বাজারে আরেক দফা বেড়ে গেছে প্রায় সবধরনের মাছের দাম। গেল সপ্তাহের চেয়ে কেজিতে বেড়েছে ১০০ টাকা পর্যন্ত।

অবশ্য বিভিন্ন সবজির দামে কিছুটা ওঠানামা রয়েছে। যদিও এ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।লকডাউনের নিষেধাজ্ঞা এবং বৃষ্টির কারণেও সার্বিক বাজারদরে বেশ খানিকটা প্রভাব পড়েছে।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button