বাংলাদেশ
বঙ্গভবনে বর্তমান রাষ্ট্রপতির সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, দেশের নবনির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাতে মিলিত হন তারা। এসময় দেশের সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
বর্তমান রাষ্ট্রপতির সঙ্গে নতুন নবনির্বাচিত রাষ্ট্রপতির সাক্ষাৎকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন।
বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। পরদিন ২৪ এপ্রিল থেকে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মো. সাহাবুদ্দিন।



