আন্তর্জাতিকঅন্যান্যএশিয়া

ভিয়েতনামে প্রেসিডেন্টের পদত্যাগে রাজনৈতিক অনিশ্চয়তা

ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং পদত্যাগ করেছেন।বুধবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছে দেশটির কমিউনিস্ট পার্টি। একইসঙ্গে, বৃহস্পতিবার পার্লামেন্টে এই পদত্যাগপত্র অনুমোদন পেয়েছে।
বৃহস্পতিবার সিঙ্গাপুরের গণমাধ্যম স্ট্রেইটস টাইমস এই তথ্য জানিয়েছে ।

কমিউনিস্ট পার্টির স্থায়ী কমিটি এক বিবৃতিতে বলেছে, থুং দলের নীতি ভঙ্গ করেছেন। তাঁর কর্মকাণ্ডের কারণে জনমতে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে দলের পাশাপাশি দেশ ও তাঁর নিজেরও সুনাম ক্ষুণ্ণ হয়েছে।
বৃহস্পতিবার ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির বিশেষ অধিবেশন শুরু হয়েছে,। ইতোমধ্যে পার্লামেন্টে থুং এর পদত্যাগ অনুমোদন পেয়েছে। এই অধিবেশনে নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হতে পারে।
নতুন প্রেসিডেন্ট হতে পারেন ভাইস প্রেসিডেন্ট ভো থি আন জুয়ান।

২০২৩ এর জানুয়ারিতে পদত্যাগ করেন থুং এর পূর্বসূরি নগুয়েন জুয়ান ফুক। শীর্ষ পর্যায়ে দুর্নীতির দায়ভার ঘাড়ে নিয়ে তিনি তার পদ ছেড়ে দেন। মাত্র ২১ মাস ক্ষমতায় ছিলেন তিনি।
করোনাভাইরাস মহামারির সময় প্রধানমন্ত্রী ছিলেন ফুক। সে সময় করোনাভাইরাস টেস্ট কিটের জন্য অস্বাভাবিক উচ্চ মূল্য ও দেশে ফেরার ফ্লাইট পেতে সরকারী কর্মকর্তাদের ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। ফুক পরপর দুই উপ-প্রধানমন্ত্রীকে এই দুর্নীতির দায়ে বরখাস্ত করেন।

ধারণা করা হচ্ছে থুং এর পদত্যাগের সঙ্গে ভিয়েতনামের আবাসন খাতের প্রতিষ্ঠান ফুক সন এর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগের যোগসূত্র হয়েছে। ২০১১ থেকে ২০১৪ সালে থুং দলের সভাপতি থাকাকালীন সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ এসেছে।

বিশ্লেষকদের মতে, থুং এর আকস্মিক পদত্যাগে ভিয়েতনামের রাজনীতি সংকট ঘনীভূত হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button