আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

সিরিয়ায় আইএসের বোমা হামলায় মার্কিন সৈন্যসহ নিহত ১৯

সিরিয়ার মানবিজ শহরে এক বোমা হামলায় চার মার্কিনিসহ ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস  বুধবারের এ বোমা হামলার দায় স্বীকার করে একে আত্মঘাতী হামলা বলে দাবি করেছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আইএস পরাজিত হয়েছে, এ কথা ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে অবিলম্বে মার্কিন সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যে হামলাটি চালানো হল।

নিহত চার মার্কিন নাগরিকের মধ্যে দুই মার্কিন সৈন্য ও মার্কিন সামরিক বাহিনীর হয়ে কাজ করা দুই বেসামরিক রয়েছেন।

এ হামলাকে ২০১৫ সালে সিরিয়ায় মার্কিন বাহিনী মোতায়েনের পর থেকে তাদের ওপর চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে মনে করা হচ্ছে।

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button