যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

আলোচনার জন্য পাকিস্তানের পথে মার্কিন প্রতিনিধিদল

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনাকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছে।

দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ দুই কর্মকর্তা—সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ।

যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেডি ভ্যান্স জানান, ইরান যদি সদিচ্ছা নিয়ে আলোচনায় বসতে আগ্রহী হয়, তবে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত। তবে তিনি একই সঙ্গে সতর্ক করে বলেন, আলোচনা যদি আন্তরিক না হয় বা কোনো ধরনের কৌশলগত প্রতারণার চেষ্টা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর থাকবে।

ভ্যান্স আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচক দলকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ীই তারা কাজ করবেন।

এই আলোচনা উদ্যোগকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button