আন্তর্জাতিকইউরোপএশিয়া

সার্কাস চলাকালীন খাঁচা থেকে দর্শক সারিতে লাফিয়ে পড়লো বাঘ!

রাশিয়ার Rostov-on-Don শহরের একটি সার্কাসে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাটি মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয় দর্শকদের মধ্যে। প্রদর্শনীর সময় মঞ্চে তিনটি বাঘ স্টুলের ওপর দাঁড়িয়ে ছিল এবং রিংমাস্টার ও তার সহকারী অনুষ্ঠান পরিচালনা করছিলেন। দর্শকদের নিরাপত্তার জন্য সামনে একটি বৃত্তাকার জাল বসানো থাকলেও হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে সেটি নিচে নেমে যায়। এই সুযোগে একটি বাঘ দ্রুত সামনে এগিয়ে এসে ধাতব বৃত্তে উঠে সেখান থেকে সরাসরি দর্শকসারিতে ঝাঁপ দেয়।

ঘটনার আকস্মিকতায় বিশেষ করে শিশুদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। চিৎকার-চেঁচামেচি শুরু হলে উপস্থিত মানুষজন দ্রুত আসন ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো সার্কাস এলাকা বিশৃঙ্খল হয়ে ওঠে।

পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত শুরু করেছে। কীভাবে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে বাঘটি বেরিয়ে এল এবং সেখানে যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছিল কিনা—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বন্যপ্রাণী দিয়ে এ ধরনের সার্কাস প্রদর্শনী সবসময় ঝুঁকিপূর্ণ, এবং যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button