বিনোদনঢালিউড

‘একদিন এক ইঞ্চি মোটা লাগলে নেটিজেনরা পরের দিন মেরে ফেলবে’

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার, সংগ্রাম এবং তারকাজীবনের চাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন।

তিনি জানান, তার জীবনে সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। পড়াশোনার সময়ও তিনি ভালো ফলের জন্য অনেক চেষ্টা করলেও কখনো ক্লাসে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হতে পারেননি। তবে সেই ব্যর্থতাই তাকে আরও পরিশ্রমী করে তুলেছে বলে তিনি মনে করেন।

নুসরাত ফারিয়া বলেন, জীবনে কিছু অর্জন করতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। তিনি তার মায়ের একটি উপদেশও স্মরণ করেন, যেখানে বলা হয়েছিল—যে কাজে তুমি আছো, সেখানে নিয়মিত চর্চা ও পরিশ্রম চালিয়ে যেতে হবে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত তিনি ২৩টির মতো সিনেমা, কয়েকটি গান এবং দেশ-বিদেশে ৫০০টির বেশি স্টেজ শো করেছেন। এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও প্রতিটি কাজের আগে এখনো তিনি নার্ভাস থাকেন এবং প্রতিটি শটকে নিজের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা নিয়েও তিনি কথা বলেন। তার মতে, তারকাদের প্রতিদিনই পারফেক্ট থাকার চাপ থাকে—চেহারা, কথা বা আচরণে সামান্য পরিবর্তন হলেও তা নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। তাই প্রতিনিয়ত নিজের সেরাটা দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button