আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
মিশরে সহিংসতার অভিযোগে ৭৫ জনের মৃত্যুদণ্ড

২০১৩ সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর সংঘটিত সহিংসতার গত রোববার অভিযোগে ৭৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
এছাড়াও পুরস্কারপ্রাপ্ত এক সাংবাদিকসহ ৭০০ জনকে বিভিন্ন মেয়াদে সাজাও দেয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, আদালতের রায়ে ৭৫ জনের মৃত্যুদণ্ড ও ৪৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের অনেক নেতা ও রাজনীতিকেও সাজা দেওয়া হয়েছে।
এদিকে, এ রায় সম্পর্কে মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল নিন্দা জানিয়েছে। একে ‘অন্যায়’ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। তারা বলছে, এটি মিশরের সংবিধানের লঙ্ঘন। ২০১৩ সালে রাবা আল আদাউইয়া স্কয়ারে গণবিক্ষোভ হয়।
পরে সেখান থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অনেক প্রতিবাদকারীকে হত্যার অভিযোগ রয়েছে।



