আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
আফগানিস্তানে পৃথক দুটি বোমা বিস্ফোরণে দুই সাংবাদিকসহ ২০ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্পোর্টস ক্লাবে পৃথক দুটি বোমা বিস্ফোরণে দুই সাংবাদিকসহ ২০ জন নিহত হয়েছেন। গত বুধবারের এ হামলায় আহত হয়েছেন অন্তত ৭০ জন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ক্লাবের অভ্যন্তরে প্রথম বিস্ফোরণ ঘটনা এক আত্মঘাতী হামলাকারী। এতে বহু মানুষ হতাহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ এবং সাংবাদিক পৌঁছালে তাদের লক্ষ্য করে একটি গাড়ি বিস্ফোরণ চালানো হয়।
এতে আফগানিস্তানের টোলো নিউজের দুই সাংবাদিক নিহত হন। এখনো কোন পক্ষ দায় স্বীকার না করলেও, তালিবান এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি, একে মানবাধিকারের বিরুদ্ধে হামলা বলে অবহিত করেছেন।



