আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
পাঁচদিন ধরে বিক্ষোভ ইরাকে, এক বিক্ষোভকারী নিহত ও ১১ জন আহত

মৌলিক সেবার ঘাটতি ও দুর্নীতির বিরুদ্ধে চলা বিক্ষোভের আগুন থেকে রেহাই পেল না ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরার ইরানি কনসুলেট ভবনও।
গেল শনিবার শিয়া মুসলিম অধ্যুষিত ইরাকের দ্বিতীয় বৃহত্তম এ শহরটিতে বিক্ষোভকারীরা ইরানি পতাকায় আগুন ধরিয়ে দেয়ার পাশাপাশি রাজনীতিতে তেহরানের প্রভাব বিস্তারের প্রতিবাদে স্লোগানও দেয়।
পাঁচদিন ধরে চলা এ বিক্ষোভ থামাতে শুক্রবার রাত ৯টা থেকে কর্তৃপক্ষ সান্ধ্য আইন জারি করেছে বলে জানিয়েছে বিবিসি। এদিনের বিক্ষোভেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত ও অন্তত ১১ জন আহত হয়।



