আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৯ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৯ জন নিহত হয়েছে। মার্কিন সময় শুক্রবার দুপুরে শুরু হওয়া এই দাবানলে এখন পর্যন্ত ঘরছাড়া হয়েছে দেড় লাখেরও বেশি মানুষ। কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।
ক্যালিফোর্নিয়ার শহর লস অ্যঞ্জেলসের পশ্চিমে প্রধান মহাসড়ক ও উপকূলীয় অঞ্চলে এই দাবানল ছড়িয়ে পড়ছে।
ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টোতে একটি গাড়িতে পুড়ে যাওয়া পাঁচটি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।
প্রতিবেদনে বলা হচ্ছে দুটি দাবানল খুব দ্রুত চারপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ছে।
গতরাতে লস অ্যাঞ্জেলসের কয়েকটি মহাসড়কসহ প্রায় ১৪ হাজার একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়া এই-
দাবানল ক্যালিফোর্নিয়ার থাউসেন্ড ওকসের পাশে প্রায় ৪০ মাইলব্যাপী এলাকায় আঘাত হেনেছে।
দাবানলের কারণে শহর থেকে প্রায় ৭৫ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।



