
মার্ভেল কমিক্সের সাবেক প্রেসিডেন্ট স্ট্যান-লি
স্পাইডারম্যান, এক্স ম্যান, হাল্ক, আয়রনম্যান, ডক্টর স্ট্রেঞ্জ চরিত্রগুলো বিশ্ব মাতানো।
চরিত্রগুলো অগণিত মানুষের পছন্দের তালিকায় রয়েছে। পৃথিবী কাঁপানো এসব চরিত্রের স্রষ্টা মার্কিন কমিক্স বই লেখক ও মার্ভেল কমিক্সের সাবেক প্রেসিডেন্ট স্ট্যান-লি চলে গেলেন চির বিদায় নিয়ে।
সোমবার শিকাগোর সিনাই মেডিক্যাল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৫ বছর বয়সী স্ট্যান লি। হলিউড রিপোর্টে তার
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে জেসি। জেসি বলেন, ‘তিনি তার জীবন এবং কাজকে ভালবেসেছিলেন। তার পরিবার এবং ভক্তরা
তাকে ভালোবাসতো। তার স্থান অপূরণীয়।’ তবে স্ট্যান লি’র মৃত্যুর কারণ জানেননি জেসি। জানা গেছে অনেকদিন ধরেই বার্ধক্যজনিত
নানা সমস্যায় ভুগছিলেন তিনি। ছিলো চোখের সমস্যাও। এইসব সমস্যা নিয়ে আর ফিরলেন স্ট্যান লি। ১৯২২ সালে নিউ ইয়র্ক শহরের
একটি নিম্নবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন স্ট্যান লি। বাবা জ্যাক লিয়েবার ছিলেন দর্জি। ১৯৬০ সাল থেকে মার্বেল কমিক্স লেখা শুরু হয়
স্ট্যান লির। এমনকি প্রচ্ছদ থেকে শুরু করে প্রায় সব কিছুই নিজের হাতে করতেন তিনি।



