
১৪ নভেম্বর রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্টে জমকালো আয়োজনে পালিত হয় জনপ্রিয় অভিনেতা ও চিত্রনায়ক ডি এ তায়েবের জন্মদিন। এ দিনেই তিনটি ছবির মহরত অনুষ্ঠিত হলো।
আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামীদামী তারকারা। অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমনি, চিত্রনায়িকা ববি, আলেকজান্ডার বো, আনোয়ারা, দেবাশীষ বিশ্বাস, ঝুনা চৌধুরীসহ দেশের নামকরা অনেক অভিনেতা-অভিনেত্রী উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানেই কমল সরকারের ‘মা মাটি’, ইফতেকার চৌধুরীর ‘জঙ্গি’, শাহরিয়ার নাজিম জয়ের ‘মা’ চলচ্চিত্র তিনটির মহরত অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে বদিউল আলম খোকন এর ‘অন্ধকার জগত’ ছবির ট্রেলার উদ্বোধন করা হয়।
উল্লেখ্য বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগত’ সিনেমাটি কিছুদিনের মধ্যে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। ‘অন্ধকার জগত’ সিনেমাতে প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করেছেন ডিএ তায়েব ও মাহিয়া মাহি।
ইতিমধ্যে ‘অন্ধকার জগত’ সিনেমার দুটি গান ‘জনমের আগে আমি’ এবং ‘রোমিওর খোঁজে এলো এই জুলিয়েট’ ইউটিউবে প্রচুর দর্শকপ্রিয়তা লাভ করেছে। এর মধ্যে ‘রোমিওর খোঁজে এলো এই জুলিয়েট’ গানটি ২মিলিয়ন ভিউয়ার অতিক্রম করেছে।



