
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাঁটছড়া বাঁধলেন বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ইতালির লেক কোমোর কাস্টা ডিভা রিসোর্ট অ্যান্ড স্পা-তে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
শুরু থেকেই বিয়ের ছবি নিয়ে অনেক লুকোচুরি করেছেন আলোচিত এ জুটি। বিয়ের ছবি যেন ফাঁস না হয় এজন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন রণবীর-দীপিকা। মোবাইল ডিভাইস অথবা আমন্ত্রণপত্রের কিউআর কোড স্ক্যানের পরই মিলেছে বিয়ের অনুষ্ঠানে প্রবেশের অনুমতি।
এছাড়া প্রবেশের জন্য অতিথিদের দেয়া হয় বিশেষ এক ধরনের রিস্টব্যান্ড। বিয়ের আনুষ্ঠানিকতা যেখানে হয়েছে সেখানে ড্রোন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। শুধু তাই নয়, পাপারাজ্জিদের রুখতে লেকে স্পিডবোট নিয়ে টহল দিয়েছেন নিরাপত্তাকর্মীরা।
কিন্তু ভক্তরা অধির আগ্রহে অপেক্ষা করছিলেন কখন প্রিয় জুটির বিয়ের ছবি দেখতে পাবেন তারা। অবশেষে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের আসরের ছবি প্রকাশ করেন রণবীর-দীপিকা। এরপর বলিউড তারকা থেকে শুরু করে ভক্তরাও তাদের শুভেচ্ছা জানাতে থাকেন।
বাংলা টিভি/ টিএইচ/এবি



