আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
শিকাগোতে বন্ধুকধারীর হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি হাসপাতালে বন্ধুকধারীর হামলায় দুই নারী ও পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছে। নিহত নারীদের মধ্যে একজন ছিলেন চিকিৎসক, অপরজন পারমাসিউটিক্যাল সহকারী। খবর বিবিসির।
শিকাগোর মারসি হাসপাতালে সোমবার স্থানীয় সময় রাত ৯টায় এ ঘটনা ঘটে।
নিহত নারী চিকিৎসকের সঙ্গে বন্ধুকধারীর ‘সম্পর্ক’ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বন্ধুকধারীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।
শিকাগোর মেয়র ইমানুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিকাগো পুলিশ সুপারিনডেন্ট এডি জনসন জানান, নিহত পুলিশ কর্মকর্তার নাম স্যামুয়েল জিমেনেজ।
পুলিশের একজন মুখপাত্র জানান, হামলাকারী ওই বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়। তবে তিনি পুলিশের গুলিতে না নিজের গুলিতে মারা গেছেন পুলিশ এখনো নিশ্চিত নয়।
বাংলাটিভি/এসএম/এবি



