আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
মিশরে পর্যটকবাহী বাসে বিস্ফোরণ, নিহত ৪

মিশরের বিখ্যাত গিজা পিরামিডের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ৪জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
নিহতদের মধ্যে তিনজন ভিয়েতনামি পর্যটক, অন্যজন মিশরীয় গাইড। বিস্ফোরণে আরও অন্তত ১২জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
শুক্রবার ভিয়েতনামের ১৪ পর্যটকবোঝাই একটি বাস পিরামিডের কাছে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য যাচ্ছিলেন। গিজার মারিয়ুতিয়া সড়ক অতিক্রমের সময় দেয়ালের পাশে লুকানো একটি বোমা বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।
আহতদের দ্রুত কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, জানিয়েছেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাবদৌলি।
বাংলাটিভি/রাজু



