
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বহুল আলোচিত প্রার্থী হিরো আলমের স্বপ্ন ভেঙে বগুড়া-৪আসনে জয়ী হয়েছে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন। ৩০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার ও কাহালু উপজেলার নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
এই আসনের মোট ১০৫টি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭২২ ভোট ও নৌকা প্রতীক নিয়ে মহাজোট প্রার্থী জাসদের রেজাউল করিম তানসেন পেয়েছেন ৮৪ হাজার ৬৭৯ ভোট। আর হিরো আলম পেয়েছেন ৬৩৮ ভোট।
বাংলাটিভি/প্রিন্স



