আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।

রবিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অন্য মিত্রদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আশ্বস্ত হবার পরই যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে।

যুক্তরাষ্ট্র পূর্বশর্ত হিসেবে তুরস্কের কাছ থেকে আইএসকে পরাজিত করা এবং যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বিদ্রোহীদের সুরক্ষার নিশ্চয়তা চায়। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, ইরানের হুমকি থেকে ইসরায়েলকে রক্ষায় কাজ করছে তার দেশ।

এ লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্কোন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button