বাংলাদেশী পাসপোর্টধারি ১৩ রোহিঙ্গাকে ফেরত পাঠালো সৌদি

সৌদি সরকার সে দেশ থেকে ১৩ জন বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দলটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদকরা হয়েছে। তাদের বিমানবন্দর থানায় হস্তান্তরকরা হয়েছে।
পুলিশ সদর দপ্তরেরসহকারী মহাপরিদর্শক (মিডিয়া) জানান, সৌদি আরব থেকে ফিরে আসা ওই ১৩ ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা মিয়ানমারের নাগরিক। বাংলাদেশিপাসপোর্ট নিয়ে সৌদি আরব গিয়েছিল। অবৈধভাবে পাসপোর্ট করা ও আইন না মানার কারণে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সদর দপ্তরেরঅপর একটি দায়িত্বশীল সূত্র বলেছে, বাংলাদেশিপাসপোর্টধারী ওই রোহিঙ্গা নাগরিকেরা শুধু কক্সবাজার বা চট্টগ্রাম নয়, দেশের উত্তরাঞ্চলীয় কয়েকটি জেলার স্থায়ী বাসিন্দা পরিচয়েও পাসপোর্ট করেছেন। পাসপোর্ট করতে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন এবং অনুমোদনের আগে পুলিশ পাসপোর্ট পেতে ইচ্ছুক ব্যক্তিদের সব তথ্য যাচাই-বাছাই করে থাকে। কাদের সহযোগিতায় রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট পেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো প্রক্রিয়ার সঙ্গে আরও যারাজড়িত তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার চেষ্টা চলছে।
১৩ রোহিঙ্গার নাম ওমর ফারুক, মোসালিম, মোআরিফ, আবদুল মজিদ, খাজা মাঈনুদ্দীন, হাসিবুররহমান, নাজিম বিল্লাহ, জামাল হোসেন, শামসুলআলম, আমানউল্লাহ, বকুল, মিজানুর রহমান ও মোমিয়া। তাঁরা নিজেদের চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, বগুড়া, জয়পপুরহাট, পাবনা, ঝিনাইদহ, মাদারীপুরেরবাসিন্দা হিসেবেঘোষণা দিয়ে পাসপোর্ট করেছে। তাদের প্রত্যেকেই ওমরাহবা হজের জন্য তিন মাসের ভিসা নিয়েছিলেন। নির্দিষ্ট সময় পরও দেশে ফিরে না যাওয়ায় সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং জেদ্দার সুমাইসিকারাগারে ছিলেন।
বাংলাটিভি/পাইক



