আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারিতে ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠক

দ্বিতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউজ থেকে এই তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন সফরকারী উত্তর কোরিয়ার একজন মধ্যস্থতাকারী কিম ইয়ং চোলে শুক্রবার ট্রাম্পের সাথে দেখা করেন।

এরপর হোয়াইট হাউজ ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতার মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের সময় ঘোষণা করে। তবে বৈঠকের স্থান সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। ভিয়েতনামে এই বৈঠক হতে পারে বলে আলোচনা রয়েছে।

পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে গত বছরের জুনে সিঙ্গাপুরে প্রথম বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button