আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

মাদুরোর তহবিল বন্ধ করার ঘোষণা ট্রাম্পের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তহবিল বন্ধ করার ঘোষণা দিয়েছে ট্রাম্প সরকার। বৃহস্পতিবার হোয়াইট হাউজে এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

সংবাদ সম্মেলনে বোল্টন জানান,বিষয়টি জটিল হলেও তারা মাদুরোর তহবিল বন্ধ করে অন্তর্বর্তী প্রেসিডেন্ট গুইদোর তহবিল নিয়ে কাজ করছে। বুধবার রাজধানী কারাকাসে হাজারো মানুষের বিক্ষোভে নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। তাকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র,ব্রাজিল,কলম্বিয়া,পেরু,আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার বেশ কিছু দেশ। জবাবে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন মাদুরো।

এরপরই মাদুরো তহবিল বন্ধের ঘোষণা এলো ট্রাম্প সরকারের পক্ষ থেকে। এদিকে গুইদোকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং ‘সরাসরি রক্তপাতের পথেই যাচ্ছে’ বলে সতর্ক করেছে রাশিয়া।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button