দেশে ফিরেছেন সাকিব

ভারতের জয়পুর থেকে কলকাতা হয়ে, দেশে ফিরেছেন সাকিব আল হাসান। গতকাল রোববার বিকাল ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাকিবকে বহনকারী বিমানটি অবতরণ করে।
এবারের আসরে আইপিএলে হায়দ্রাবাদ হয়ে, মাত্র তিন ম্যাচ খেলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্ট অধিনায়ক সাকিব আল হাসান। আর তিন ম্যাচে রান করেছেন ৯। উইকেট পেয়েছেন ২ উইকেট। রান দিয়েছেন ৯৫ রান।
হায়দ্রাবাদ হয়ে প্রথম ম্যাচে একাদশে সুযোগ পান সাকিব। সেই ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগ পাননি। ৪ ওভার বোলিং করেছিলেন। এতে ৪২ রান দিয়ে নেন ১ উইকেট। হায়দ্রাবাদ হয়ে ১০ম ম্যাচে একাদশে ফের জায়গা পান সাকিব। কিন্তু ব্যাটিংয়ে করার সুযোগ হয়নি বল হাতে ৪ ওভারে ২৭ রান দেন।
এতে কোন উইকেট পাননি। শনিবার (২৭ এপ্রিল) তৃতীয় ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেলেও ১০ বলে ৯ রান করে আউট হন তিনি। বল হাতে ৩.১ ওভারে ২৬ রান দিয়ে শিকার করেন মাত্র এক উইকেট।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



