অন্যান্যক্রিকেটখেলাধুলাবাংলাদেশ

সব অপেক্ষা শেষে, আজ বিশ্বকাপের পর্দা উঠছে

সব অপেক্ষা শেষ, আজই  মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ ক্রিকেট।স্বাগতিক  ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বের সবেচেয়ে বড় ক্রিকেটযজ্ঞ। আজ  বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

এবারে বিশ্বকাপে ১০দল অংশ নিচ্ছে। বাংলাদেশসহ সেরা ৮টি দল সরাসরি অংশ নিচ্ছে। আর ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান বাছাইপর্ব পার হয়েই মূল পর্বে খেলতে আসে।১০টি ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আসরের লিগ পর্ব চলবে ৬জুলাই পর্যন্ত। সেরা চার দল সেমিফাইনালে খেলবে।সেমিফাইনাল হবে ৯জুলাই এবং দ্বিতীয় সেমিফাইনাল ১১জুলাই। ১৪জুলাই লডর্সে বসছে ফাইনাল।

এবারের ব্শ্বিকাপে সবচেয়ে ফেবারিট হিসেবে ধরা হচ্ছে স্বাগতিক ইংল্যান্ডকে।গত বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা। তাছাড়া ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং পাকিস্তানও জ্বলে উঠতে পারে।

অনেকেই আশাবাদী বাংলাদেশ দলকে নিয়েও। ২০১৫ বিশ্বকাপ দারুণ সাফল্য পেয়েছিল মাশরাফিরা, প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এবারের বিশ্বকাপে আরো বড় সাফল্য পেতে পারে বাংলাদেশ।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button