আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
উত্তেজনার মধ্যে মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান

ইরানের আকাশে হানা দেওয়া যুক্তরাষ্ট্রের একটি গুপ্তচর ড্রোনকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশন গার্ড –ইআরজি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের হরমোজগান রাজ্যের কুহমোবারক এলাকায় ‘আরকিউ-৪ গ্লোবাল হক’ নামে একটি ড্রোনকে ভূপাতিত করেছে ইরানের সেনাবাহিনী। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনীর তরফ থেকে কোনো ড্রোন ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করা হয়নি। তবে ইরানের আকাশসীমায় কোনো মার্কিন বিমানের উপস্থিতির বিষয়টি অস্বীকার করেছেন মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র। মধ্যপ্রাচ্যে আরো এক হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় এমন ঘটনা ঘটল।
বাংলাটিভি/মোহম্মদ হাসিব



