
অনেক প্রাপ্তি-অপ্রাপ্তির বিশ্বকাপে বিদায় দিতে হলো সাবেক গ্রেটদের। কেউ পেরেছেন সেরাটা নিংড়ে দিয়ে শেষটা রাঙ্গাতে।
মাশরাফী বিন মর্তুজা, বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য। দ্বিতীয়বারের মতো বিশ্বআসরে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনেই ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিলো টাইগাররা। বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি, এবারের বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্স ছিলো বাজে। আট ম্যাচে ৩৬১ রান দিয়ে পেয়েছেন মাত্র ১ উইকেট। ৫ ইনিংসে ব্যাটিংয়ে নেমে আট দশমিক ৫০ গড়ে তিনি করেছে মাত্র ৩৪ রান।
ভারতের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা মহেন্দ্র সিং ধোনি, চলতি বিশ্বকাপে একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। বিশ্বআসরে ৯ ম্যাচের আট ইনিংসে পঁয়তাল্লিশ দশমিক ৫০ গড় আর সাতাশি দশমিক ৭৮ স্ট্রাইক রেটে ধোনি করেছেন ২৭৩ রান। সর্বোচ্চ ৫৬ রান।
২০১৫ তে সাদা পোশাক থেকে অবসর নেয়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের এটি ছিলো শেষ বিশ্বকাপ। তবে আসরটা খুব মসৃণ হলো না তার। ভালো কাটেনি দলের সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ হাফিজেরও। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ২০১৯ বিশ্বকাপটা রাঙ্গাতে পারেন নি।
বরাবরের মতো এবারও শ্রীলংকার বোলিং আক্রমণের দায়িত্ব ছিল লাসিথ মালিঙ্গার কাঁধে। এই বিশ্বকাপে সাত ইনিংসে ছয় দশমিক ০৪ ইকোনোমিতে ১৩ উইকেট নিয়ে সে দায়িত্ব ঠিকমতো পালনও করেছেন তিনি। হয়েছেন দলের সেরা বোলার। কিন্তু দলকে সেমিফাইনালে উঠতে না পারায় মালিঙ্গার বিশ্বকাপের শেষটাও আশানুরুপ হয়নি।
গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দূর্দান্ত খেলে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে ফেরেন ক্রিস গেইল। তখন জানান, বিশ্বকাপই হতে পারে তার শেষ ওয়ানডে টুর্নামেন্ট। ক্যারিবীয়ান এই ব্যাটিং দানবের বিধ্বংসী ব্যাটিংয়ের উপর ভরসা ছিলো অনেকেরই। কিন্তু বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থই বলা চলে তাকে। ৯ ম্যাচে আট ইনিংস তিরিশ দশমিক ২৫ গড় আর আটাশি দশমিক ৩২ স্ট্রাইক রেটে তিনি করেছেন ২৪২ রান। এক ইনিংসে তার সর্বোচ্চ রান ৮৭।
ইমরান তাহির পুরোপুরি এক ব্যর্থ বিশ্বকাপ কাটিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবারে শেষ বিশ্বকাপ খেলতে আসা ইমরান তাহিরের বিশ্বকাপও তাই খুব সুখকর হওয়ার কথা না। আট ইনিংসে ৩৭৪ রান দিয়ে ১১ উইকেট পেলেও দল ব্যর্থ হওয়ায় তাহিরের বিশ্বকাপ স্মৃতি খুব একটা ভালো বলা যায় না।
হাশিম আমলা পুরো ক্যারিয়ার জুড়েই দারুণ ছন্দে ছিলেন আমলা। তবে নিজের শেষ বিশ্বকাপে রাঙ্গাতে পারলেন না। এই বিশ্বকাপে সাত ইনিংসে চল্লিশ দশমিক ৬০ গড় আর ৬৪ দশমিক ৮৫ স্ট্রাইক রেটে ২০৩ রান করেন আমলা। শেষটা ভালো কাটে ডেভিড ওয়ার্নারের। দশ ইনিংসে ৬৪৭ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয়স্থানে আছেন এই অস্ট্রেলিয়ান। সর্বোচ্চ ১৬৬, যা বিশ্বআসরে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ রান।
বাংলাটিভি/শহীদ



