
শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর স্টেডিয়ামে বিকাল তিনটায় শুরু হয়ে প্রথম দিনের ক্যাম্প চলে প্রায় দুই ঘন্টা।
অনুশীলনে ছিলেন শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ১৪ সদস্যের দল খেলোয়াগ। দীর্ঘ দিন পর দীর্ঘ তিন বছর পর জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পর স্পিনার তাইজুল ইসলাম। এনামুল হক বিজয় ফিরেছেন একবছর পর। সবশেষ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ মাহমুদ সুজন। আগামী ২০ জুলাই ঢাকা ছাড়বে মাশরাফির দল। ২৩ জুলাই কলম্বোয় একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে তাদের। আর ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২৬, ২৮ ও ৩১ জুলাই। সবগুলোই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
বাংলাটিভি/ রিয়েল



