
শ্রীলঙ্কায় পৌছেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে মঙ্গলবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
মাঠের লড়াইয়ে নামার আগে প্রথমবারের মতো কলম্বোয় অনুশীলন করেছে বাংলাদেশ স্কোয়াডের সদস্যরা। প্রথমে হালকা স্ট্রেচিং ও ফিল্ডিংয়ের পর নেট সেশনে সময় কাটিয়েছেন তামিম, মুশফিক, সৌম্যরা। এ সিরিজ খেলতে একসঙ্গে যায়নি পুরো দল। চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক সিরিজ ও ভারতে মিনি রঞ্জিতে খেলার কারণে ১৪ সদস্যের মধ্যে সাতজন, প্রথম দফায় যান কলম্বোয়। দ্বিতীয় অনানুষ্ঠানিক ওয়ানডে খেলা পাঁচ জনের মধ্যে রুবেল হোসেন রওনা দিয়েছেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে। এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও ফরহাদ রেজা যাবেন বুধবার।
বাংলাটিভি/ রিয়েল



