
সিরিজের মূল ম্যাচের আগে দারুণ একজয় পেলো বাংলাদেশ। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশকে পাঁচ উইকেটে হারিয়েছে তারা। মোহাম্মদ মিঠুন ৯১ এবং মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৫০ রান।
কলম্বোয় টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টস একাদশ। ১৪৬ রানে ছয় উইকেট হারানো দলটি থামে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান করে। দানুশ সানাকার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৬ রান। রুবেল হোসেন এবং সৌম্য সরকার শিকার করেন দুইটি করে উইকেট। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও ফরহাদ রেজা নেন একটি করে উইকেট। জবাবে মোহাম্মদ মিঠুনের ৯১ ও মুশফিকুর রহিমের ৫০ রানে ভর দিয়ে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।
বাংলাটিভি/ রিয়েল



