
আইসিসি র্যাঙ্কিংয়ে পাঁচে থাকার লক্ষ্যে, এখন থেকে চার বছরের জন্য জাতীয় দলের জন্য কোচ নিয়োগ দেয়া হবে বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার বিকালে বেক্সিমকো কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি। সেইসঙ্গে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে আগামী বছর বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করো হবে। যা ক্রিকেটের বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার স্বীকৃতি মিলেছে বলে জানান পাপন।
বিশ্বকাপের পর কোচ স্টিভ রোডসকে সমঝোতার মাধ্যমে চুক্তি থেকে অব্যাহতি দেয়ার পরই শুরু হয় নানা সমালোচনা। কেন-কি কারণে তার চলে যাওয়া, কে আসছেন তার উত্তরসূরী হয়ে। গুঞ্জন উঠে ফিরতে পারেন সাবেক কোচ হাথুরুসিংহে । বুধবার বিসিবি সভাপতি জানান, এসব কিছু সেফ্র গুজব ছাড়া আর কিছু নয়। তাছাড়া ব্যাখ্যা দেন রোডসের চলে যাওয়া নিয়েও।
এবারের বিশ্বকাপ শেষে বাংলাদেশের অবস্থান আট নম্বরে। যদিও আইসিসি র্যাঙ্কিংয়ে আছে সাতে। অবস্থান উন্নতির জন্য এখন থেকে দীর্ঘ মেয়াদে কোচ নিয়োগের কথা জানান তিনি।
সেইসঙ্গে আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনার কথা বলেন বিসিবি প্রধান।
খুব শিগগিরিই নিয়োগ দেয়া হবে টাইগারদের নতুন কোচ। তবে, কাকে দায়িত্ব দেয়া হচ্ছে তা এখনও স্পস্ট করেন নি তিনি।
বাংলাটিভি/শহীদ



