আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ ট্রাম্পের

আরও ৩০ হাজার কোটি ডলার সমমূল্যের চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, স্মার্টফোন, পোশাকসহ বিভিন্ন পণ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে এ শুল্ক কার্যকর হতে যাচ্ছে।
বৃহস্পতিবার টুইটারে ট্রাম্প নতুন এ শুল্ক আরোপের ঘোষণা দেন। ২৫ হাজার কোটি ডলার সমমূল্যের চীনা পণ্যে আগে থেকেই যে ২৫ শতাংশ শুল্ক আছে, তাও স্মরণ করিয়ে দেন তিনি। চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্য নিয়ে গত বছর থেকে বেইজিংয়ের রফতানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ শুরু করে ট্রাম্প প্রশাসন।
বাংলাটিভি/ রিয়েল



