ইংলিশ প্রিমিয়ার লিগে অল্পের জন্য টটেনহাম হর্স্পারের বিপক্ষে হার এড়ালো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে অল্পের জন্য টটেনহাম হর্স্পারের বিপক্ষে হার এড়ালো আর্সেনাল। গার্নারদের বিপক্ষে ২-২ গোলের ব্যবধানে ড্র করেছে তারা। এদিকে, স্প্যানিশ লা লিগায় এইবারের কাছে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে ভিয়ারিয়ালের সঙ্গে গ্যারেথ বেলের কল্যাণে পয়ন্টে বাঁচালো রিয়াল মাদ্রিদ।
ইংলিশ প্রিমিয়ার লিগে শুরু থেকেই জমে ওঠে মৌসুম। যার একটি উদাহরণ রোববার রাতে এমরেটস স্টেডিয়ামে আর্সেনাল-টটেনহাম হর্স্পারের ম্যাচ। খেলার দশ মিনিটে আর্সেনাল গোলরক্ষক বার্নড লেনোর ভুলে এগিয়ে যায় হর্স্পাররা। গোল করেন ক্রিস্টিয়ান এরিকসন। প্রথম ডেনিস খেলোয়াড় হিসেবে লিগে ৫০ গোল করেন তিনি।
পরপর দু’বার এরিকসন গোলের সুযোগ নেন, তবে বাঁধা হয়ে দাঁড়ান লেনো। কিন্তু ৩৯ মিনিটে হ্যারি কেইনের পেনাল্টি লক্ষ্যভ্রষ্ট করতে পারেননি গানার গোলরক্ষক।
বিরতির কিছুআগে, আর্সেনালকে খেলায় ফেরান আলেজান্দ্রে লাকাজেত্তে। দ্বিতীয়ার্ধে গোছানো ফুটবল খেলা স্বাগতিকরা, ৫৬ মিনিটে পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের গোলে সমতায় ফেরো। পরাজয় এড়ানো দলটি, এনিয়ে টানা দুই ম্যাচ জয়হীন থাকলো। চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে গার্নাররা। টটেনহ্যামের পয়েন্ট পাঁচ। আরেক ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩–২ ব্যবধানের জয় পেয়েছে এভারটন। রিচাল শোন করেন জোড়া গোল।
এদিকে, ছন্দহীনভাবে মৌসুম শুরু করা রিয়াল মাদ্রিদ ভিয়ারিয়ালের বিপক্ষে অল্পের জন্য মান বাঁচিয়েছে। ভিয়ারিয়ালের মাঠে দুবার পিছিয়ে পড়ে হারের শঙ্কায় ছিলেন জিনেদিন জিদানের শিষ্যরা। ওয়েলস তারকার গ্যারেথ বেলের জোড়া গোল বাঁচিয়েছে তাদের। ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে পঞ্চম নম্বরে আছেন তারা। দিনের আরেক ম্যাচে এইবারকে ৩-২ গোলে হারানো অ্যাটলেতিকো মাদ্রিদ তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে আছে সবার উপরে।
বাংলাটিভি/শহীদ



