ক্রিকেটখেলাধুলা

মালিঙ্গার রেকর্ড গড়া ম্যাচে জিততে পারলো না শ্রীলঙ্কা

সিরিজের প্রথম টি- টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এতে তিন ম্যাচ্যের সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে কিউইরা। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামীকাল।

পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। কুশল পেরেরা ও কুশাল মেন্ডিসের উদ্বোধনী জুটিতে আসে ৪১ রানে। এরপর তৃতীয় উইকেটে নিরোশান ডিকবেলার সঙ্গে গুরুত্বপূর্ণ ৬৩ রান যোগ করেন মেন্ডিস। তার ৭৯ রানের ঝড়ো ইনিংসে ৪ উইকেটে ১৭৪ রান করে লঙ্কানরা। জবাবে ৩৯ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড।

চতুর্থ উইকেটে কলিন ডি গ্র্র্যান্ডহোমকে সঙ্গী করে ৭৯ রানের দূর্দান্ত জুটি গড়েন রস টেলর। গ্র্যান্ডহোমকে ৪৪ রানে ফিরিয়ে, টি-টোয়েন্টিতে ৯৯ উইকেট নিয়ে শহীদ আফ্রিদিকে টপকে শীর্ষ বোলারের আসনে বসেন লসিথ মালিঙ্গা। টেলর বিদায়ের পর বৃষ্টি বাধাঁয় কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে।

আবারো শুরু হলে মিচেল স্যান্টনার ও ড্যারি মিচেল সব শঙ্কা দূর করে নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মালিঙ্গা ও হাসারাঙ্গা নেন দুইটি করে উইকেট।

সংশ্লিষ্ট খবর

Back to top button