
বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে আফগানিস্তান। প্রথম ইনিংসে স্বাগতিকরা পিছিয়ে আছে ১৩৭ রানে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধূরী স্টেডিয়ামে, ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামে বাংলাদেশ। শেষ দুই উইকেটে স্কোর বোর্ডে ১১ রান যোগ করে তারা। প্রথম ইনিংস থামে ২০৫ রানে। ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন আফগান অধিনায়ক রশিদ খান।
সকিব আল হাসানের জোড়া আঘাতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় সফরকারীরা।



