
চট্টগ্রাম টেস্ট জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ৩৯৮ রান। আফগানিস্তানের দেয়া বিশাল টার্গেটে ব্যাট করছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ২৬০ রানে গুটিয়ে যায় সফকারীরা।
মধ্য রাত থেকে টানা বর্ষণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘন্টা পর শুরু হয় খেলা। ৮ উইকেটে ২৩৭ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নাম আফগানিস্তান, আরো ২৩ রান যোগ করে দ্বিতীয় ইনিংসে। উইকেট নেন স্পিনার মিরাজ। প্রথম ইনিংসে ৩২৪ রান করে সফরকারীরা।
জবাবে বাংলাদেশ করে ২০৫ রান। ফলে ১৩৭ রানে এগিয়ে থাকা রশিদ খানদের মোট পুঁজি দাঁড়ায় ৩৯৭ রান। বিশাল লক্ষ্য তাড়া করছে স্বাগতিকরা। চতুর্থ ইনিংসে ৪১৮ চেজ করে জয়ের রেকর্ড আছে শুধু ওয়েস্ট ইন্ডিজের। ৪০৪ থেকে ৪১৮, চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রেকর্ড চারটি। বাংলাদেশের টার্গেট সেখানে ৩৯৮।
এখন জিততে হলে বাংলাদেশকে করতে হবে চতুর্থ ইনিংসে সফল চেজিংয়ে পঞ্চম সর্বোচ্চ রেকর্ড। চতুর্থ ইনিংসে ২১৫ রানের বেশি চেজ করে জেতার সাফল্য নেই বাংলাদে দলের।



